২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরাঞ্চলের দুই রুটে বাস না চালানোর ঘোষণা মালিকদের

উত্তরাঞ্চলের দুটি রুটে আগামী মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে গাড়ি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে মালিক সমিতি। রুট দুটি হচ্ছে ঢাকা-বগুড়া ও ঢাকা-নওগাঁ। মালিকরা বলছে, বগুড়ার শ্রমিকদের চাঁদাবাজির প্রতিবাদে তাদের এ সিদ্ধান্ত। তবে সে অভিযোগ অস্বীকার করেছেন শ্রমিক নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2009, 09:31 AM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তরাঞ্চলের দুটি রুটে আগামী মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে গাড়ি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে মালিক সমিতি। রুট দুটি হচ্ছে ঢাকা-বগুড়া ও ঢাকা-নওগাঁ। মালিকরা বলছে, বগুড়ার শ্রমিকদের চাঁদাবাজির প্রতিবাদে তাদের এ সিদ্ধান্ত। তবে সে অভিযোগ অস্বীকার করেছেন শ্রমিক নেতারা। মালিকদের সংগঠন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের শনিবার রাজধানীর গাবতলীতে সমিতির কার্যালয়ে এক বৈঠকে ৩ নভেম্বর থেকে ওই দুই রুটে বাস না চালানোর সিদ্ধান্ত নেয়। সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত হারে চাঁদা না দেওয়ার কারণে বগুড়ার মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ ও তার দলবল উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় দূরপাল্লার বাস কাউন্টারগুলো বন্ধ করে দিয়েছে। "২ নভেম্বরের মধ্যে লতিফের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে ওই দুই রুটে বাস চলাচল বন্ধ থাকবে।" তবে মালিক পক্ষের অভিযোগ প্রত্যাখ্যান করেন শ্রমিক নেতা লতিফ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্যাতনের প্রতিবাদে শ্রমিকরা ওই দুই রুটে হানিফ পরিবহনের গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এর সঙ্গে চাঁদাবাজির কোনও সম্পর্ক নেই।" তিনি অভিযোগ করেন, হানিফ পরিবহনের ঢাকা কার্যালয়ের এক কর্মকর্তা নওগাঁ ও বগুড়ার দুজন কর্মচারীকে গত বৃহস্পতিবার মারধর করেন। নওগাঁর শ্রমিকরাও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একই কথা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/এমআই/১৫১৫ ঘ.