২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় চারটি বোমা উদ্ধার

সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা গ্রাম থেকে শনিবার বিকেলে চারটি বোমা উদ্ধার করা হয়েছে। তবে বোমাগুলো অকেজো হয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার বিকেলে গ্রামের অরবিন্দু বিশ্বাসের আম বাগানে বোমাগুলো দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সন্ধ্যায় পুলিশ গিয়ে এগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2009, 03:56 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

সাতক্ষীরা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা গ্রাম থেকে শনিবার বিকেলে চারটি বোমা উদ্ধার করা হয়েছে। তবে বোমাগুলো অকেজো হয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার বিকেলে গ্রামের অরবিন্দু বিশ্বাসের আম বাগানে বোমাগুলো দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সন্ধ্যায় পুলিশ গিয়ে এগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, জর্দার কৌটা দিয়ে তৈরি বোমাগুলো বৃষ্টিতে ভিজে অকেজো হয়ে গেছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৪ ঘ.