২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর ঈদের জামাতের সময়সূচি

রাজধানীর জাতীয় ঈদগাহসহ কয়েকটি ঈদগাহ ও মসজিদের ঈদের জামাতের সময় ঘোষণা করা হয়েছে। ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) উদ্যোগে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঈদের দিন সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ নূরউদ্দিন প্রধান জামাতের ইমামতি করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2008, 01:55 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর জাতীয় ঈদগাহসহ কয়েকটি ঈদগাহ ও মসজিদের ঈদের জামাতের সময় ঘোষণা করা হয়েছে। ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) উদ্যোগে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঈদের দিন সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ নূরউদ্দিন প্রধান জামাতের ইমামতি করবেন। তবে প্রচলিত নিয়ম অনুযায়ী আবহাওয়া খারাপ থাকলে একই সময়ে ঈদগাহ মাঠের পরিবর্তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলে ডিসিসি জানিয়েছে। প্রতিবছরের মতো এবারও ডিসিসির ব্যবস্থাপনায় মহানগরীর ৯০টি ওয়ার্ডে চারটি করে মোট ৩৬০টি জামাত অনুষ্ঠিত হবে। তবে এ সব জামায়াতের সময় স্থানীয়ভাবে নির্ধারণ করা হবে বলে জানিয়েছে ডিসিসি। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭ টায়, দ্বিতীয় জামাত সাড়ে ৮টায়, তৃতীয় জামাত সাড়ে ৯টায়, চতুর্থ জামাত সাড়ে ১০টায় এবং সর্বশেষ জামাত ১১টা ১৫ মিনিটে হবে। আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ঈদগাহের পরিবর্তে বায়তুল মোকাররম মসজিদের সকাল সাড়ে ৮টার জামাত দেশের প্রধান জামাত হিসেবে বিবেচিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঈদের দু'টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। অন্যটা সকাল ৯টায়। এর বাইরেও সলিমুল্ল