২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টা ১৫ সেপ্টেম্বর চীন যাচ্ছেন

প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ১৫ সেপ্টেম্বর চীন যাচ্ছেন। পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী তার সঙ্গী হবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2008, 05:39 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ১৫ সেপ্টেম্বর চীন যাচ্ছেন। পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী তার সঙ্গী হবেন। ইফতেখার আহমদ শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার করা ছাড়াও এ সফরে অর্থনৈতিক বিষয়গুলো গুরুত্ব পাবে।" বাংলাদেশী পণ্য এখন চীনের বাজারে চমৎকার প্রবেশাধিকার পাচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, "এই সফরে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীন সরকারের প্রতি অনুরোধ জানাব।" ইফতেখার জানান, প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট হু জিনতাও, ভাইস প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া শি জিনপিং আয়োজিত ভোজসভাতেও যোগ দেবেন তিনি। সফর শেষে প্রধান উপদেষ্টা ১৯ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেকে/এমএইচবি/২৩৩৩ ঘ.