২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে আ. লীগকে ওয়াকওভার দেওয়া ঠিক হয়নি: হাফিজ

আবদুল মান্নান ভূঁইয়ার পর এবার বিএনপির 'সংস্কারপন্থী' হিসেবে পরিচিত আরেক নেতা হাফিজউদ্দিন আহমেদও বললেন, সিটি ও পৌর নির্বাচনে দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2008, 11:16 AM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবদুল মান্নান ভূঁইয়ার পর এবার বিএনপির 'সংস্কারপন্থী' হিসেবে পরিচিত আরেক নেতা হাফিজউদ্দিন আহমেদও বললেন, সিটি ও পৌর নির্বাচনে দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার বলে আসছেন, যারা দলের সঙ্গে 'বিশ্বাসঘাতকতা করেছে', তারাই বলছে- নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত ভুল। বিএনপির সহ সভাপতি হাফিজউদ্দিন আহমেদ সোমবার বনানীতে তার বাসায় সাংবাদিকদের বলেন, "স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী না দিয়ে বিএনপি রাজনৈতিকভাবে ভুল করেছে। এ সিদ্ধান্ত ঠিক ছিল না। আওয়ামী লীগকে এভাবে ওয়াকওভার দেওয়া ঠিক হয়নি।" নির্বাচন বর্জনের ফলে বিএনপি মাঠ পর্যায়ে অনেক পিছিয়ে গেছে বলে হাফিজউদ্দিন মনে করেন। গত ৪ আগস্টের সিটি ও পৌর নির্বাচন বিএনপিসহ চারদলীয় জোট আনুষ্ঠানিকভাবে বর্জন করলেও স্থানীয় বেশ কয়েকজন নেতা এতে অংশ নেন। বিএনপির বহিষ্কৃত মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া স