২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরে গেছেন জেনারেল কাপুর

ভারতীয় সেনা প্রধান জেনারেল দীপক কাপুর সফর শেষ করে শুক্রবার সকালে দেশে ফিরেছেন। বিএএফ টারমাক কুর্মিটোলায় ভারতীয় সেনা প্রধানকে বিদায় জানান, কোয়ার্টার মাস্টার জেনারেল লে. জেনারেল মো. জাহ্ঙ্গাীর আলম চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2008, 06:13 AM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, আগস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় সেনা প্রধান জেনারেল দীপক কাপুর সফর শেষ করে শুক্রবার সকালে দেশে ফিরেছেন। বিএএফ টারমাক কুর্মিটোলায় ভারতীয় সেনা প্রধানকে বিদায় জানান, কোয়ার্টার মাস্টার জেনারেল লে. জেনারেল মো. জাহ্ঙ্গাীর আলম চৌধুরী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছয়দিন সফরকালে ভারতীয় সেনা প্রধান বঙ্গভবনে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এছাড়া তিনি সেনা বাহিনী প্রধান জেনারেল মইন উ আহমদ, নৌ বাহিনী প্রধান ভাইস এডমিরাল সারওয়ার জাহান নিজাম ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমানের সঙ্গেও দেখা করেন। জেনারেল কাপুর ঢাকা সেনা নিবাসে বিজয় কেতন, জাতীয় যাদুঘর, ডিফেন্স সার্ভিসেস কমান্ডার এন্ড ষ্টাফ কলেজ, ন্যাশনাল ডিফেন্স কলেজ, কুমিল্লা অঞ্চলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থানসমূহ, মুক্তিযুদ্ধকালীন যুদ্ধক্ষেত্রসমূহ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত যোদ্ধাদের সমাধিস্থান এবং চট্টগ্রামে ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমি পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/জিএনএ/১২১০ ঘ.