২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিসিএল ও বিএসসিসিএল এর জন্য ১২ হাজার 'সুপার নিউমেরারি' পদ অনুমোদন

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) জন্য ১২ হাজার ৬৩৬টি 'সুপার নিউমেরারি' পদের অনুমোদন দিয়েছে সংস্থাপন মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2008, 01:51 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) জন্য ১২ হাজার ৬৩৬টি 'সুপার নিউমেরারি' পদের অনুমোদন দিয়েছে সংস্থাপন মন্ত্রণালয়। বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ডের (বিটিটিবি) স্থলাভিষিক্ত হচ্ছে এ দুই কোম্পানি। ১ জুলাই থেকে কাজ শুরু করবে কোম্পানি দু'টি। সেই সঙ্গে বিলুপ্ত হবে বিটিটিবি। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিটিসিএল ও বিএসসিসিএল এর জন্য 'সুপার নিউমেরারি' পদের অনুমোদন দিয়েছে সংস্থাপন মন্ত্রণালয়। এতে বিটিটিবির কর্মকর্তা-কর্মচারীরা এ দুই কোম্পানিতে চলে আসবে।" বিটিসিএল ও বিএসসিসিএল এর যাত্রা শুরুর জন্য প্রায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, "বিটিসিএল এর জন্য জয়েন্ট স্টক কোম্পানিতে আবেদনও করা হয়েছে।" মন্ত্রণালয় শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, নতুন কোম্পানি দু'টির পরিচালনা বোর্ডই এগুলোর জনবল ও বেতন কাঠামো নির্ধারণ করবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বিদ্যমান বেতন কাঠামো অনুসরণ করা হবে। বিটিটিবির সবাইকে সুপার নিউমেরারি পদের বিপরীতে নিয়োগ দেওয়া হলেও কোম্পানি দু'টির যাত্রা শুরুর ২ বছর পর পদে বহাল থাকা বা স্বেচ্ছা অবসরের যাওয়ার সুযোগ পাবেন ওই কর্মকর্তা-কর্মচারীরা। তবে এ সময়ে তাদের দতাও যাচাই করা হবে। বিটিসিএল ও বিএসসিসিএল এর জন্য আলাদা পরিচালনা বোর্ড করা হলেও দুটি কোম্পানিরই চেয়ারম্যান হবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব। বিটিসিএল পরিচালনা বোর্ডের অন্য সদস্যরা হচ্ছেন অর্থ, তথ্য এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তিনজন যুগ্মসচিব, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার একজন কর্মকর্তা, এফবিসিসিআই সভাপতি, ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এর প্রেসিডেন্ট এবং বিশেষজ্ঞ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। বিএসসিসিএল এর পরিচালনা বোর্ডের সদস্যরা হচ্ছেন অর্থ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, সেনাবাহিনীর কর্নেল পদমর্যাদার একজন কর্মকর্তা, ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খাজা ইফতেখার উদ্দিন আহমেদ। মে মাসে বিটিটিবিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত করে সরকার। উপদেষ্টা পরিষদ ৪ মে বিটিটিবি সংশোধন অধ্যাদেশ ২০০৮ অনুমোদন করে। এদিকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিটিসিএল এর যাত্রা শুরুর পর বিটিটিবির নতুন কলরেট কার্যকর হবে। অনুমোদিত নতুন কলরেট অনুসারে স্থানীয় কলেরেে ত্র অফপিক আওয়ারে প্রতি মিনিট ১০ পয়সায় কথা বলা যাবে। পিক আওয়ারের কলরেট হবে প্রতি মিনিট ১৫ পয়সা। এক জেলা থেকে অন্য জেলায় কথা বলতে পিক আওয়ারের জন্য কলরেট হচ্ছে ১ টাকা প্রতিমিনিট। অফ পিক আওয়ারে প্রতি মিনিট ৭০ পয়সা। বিটিটিবির ফোন থেকে বেসরকারি ল্যান্ড ফোন অপারেটরদের (পিএসটিএন) সঙ্গে কথা বলতে পিক আওয়ারে প্রতি মিনিটে দিতে হবে ৮০ পয়সা। অফ পিক আওয়ারে প্রতি মিনিট ৭০ পয়সা। বিটিটিবি থেকে মোবাইল ফোনে কথা বলতে পিক আওয়ারে ১ টাকা প্রতি মিনিট। অফপিকে ৭০ পয়সা প্রতি মিনিট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/এসকে/১৯৪৬ঘ.