২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পোশাক শিল্পে হামলায় জড়িত অভিযোগে একজন গ্রেপ্তার

সাভারে গার্মেন্টস শিল্পে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে বুধবার গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত তজিবর সরকার (৩৮) 'জনস্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশন' নামে একটি শ্রকিক সংগঠনের নেতা বলে র‌্যাব জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2008, 06:19 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

সাভার, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে গার্মেন্টস শিল্পে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে বুধবার গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত তজিবর সরকার (৩৮) 'জনস্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশন' নামে একটি শ্রকিক সংগঠনের নেতা বলে র‌্যাব জানিয়েছে। রাত ৮টার দিকে সাভারের ইয়ারপুর ইউনিয়নের তাজপুরে নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে তাজপুরের মৃত রজিউল্লাহ সরকারের ছেলে। র‌্যাব-১ এর কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার আব্দুল মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "গার্মেন্টস শিল্পে হামলা ও নৈরাজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।" তাকে এখন র‌্যাব-১ এর হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। র‌্যাব জানায়, একই অভিযোগে ২০০৬ সালেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল তার বাড়িতে ঘরের ভেতরের একটি গুহ্া থেকে। ওই সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছিল গার্মেন্টস শিল্পে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনার বিভিন্ন লিফলেট। আব্দুল মোমেন আরও জানান, তজিবরের বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন, জমি দখল, গার্মেন্টসে হামলা, চাঁদাবজির, অস্ত্র আইনে অনেক মামলা রয়েছে। ২০০৬ সলে আশুলিয়া পুলিশ তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/০০০৫ ঘ.