২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় জঙ্গি সংগঠন আল্লাহর দলের ১৩ সদস্য গ্রেপ্তার

সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের নয়নসুখ গ্রাম থেকে শনিবার জঙ্গি সংগঠন আল্লাহর দলের আঞ্চলিক কমান্ডারসহ ১৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2008, 03:36 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

গাইবান্ধা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের নয়নসুখ গ্রাম থেকে শনিবার জঙ্গি সংগঠন আল্লাহর দলের আঞ্চলিক কমান্ডারসহ ১৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- ওই ইউনিয়নের উত্তর শ্রীপুর ও দক্ষিণ শ্রীপুর গ্রামের মোজাম্মেল হক (৪৮), রবিনুর রহমান (৪০), আইয়ুব আলী (১৮), আঞ্চলিক কমান্ডার লিটন মিয়া (১৯), হযরত আলী (৫০), হোসেন আলী (৪৫), মাহবুবার রহমান (৫২), আব্দুল খালেক (৩২), হাফিজার মিয়া (৩০), রাজু মিয়া (৩৮), আঙ্গুর মিয়া (৩৮), কায়সার (৭০) ও বাড়ির মালিকের ছেলে মঈন উদ্দিন (২৬)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে সংগঠনের নামে চাঁদা আদায়ের রশিদ ও আরও কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে। তারা আল্লাহর দলের সদস্য বলেও পুলিশের কাছে স্বীকার করেছেন। গাইবান্ধার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে ওই গ্রামের মঈন উদ্দিনের বাড়িতে গ্রেপ্তারকৃতরা সংগঠনের পরিকল্পনা সভা করছিল। এলাকাবাসী বিষয়টি জানতে পারে এবং সমবেত লোকজন জঙ্গি সংগঠন আল্ল