২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

নাটোরের আরজ আলী খান হত্যা মামলায় একই পরিবারের চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ড দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2008, 01:23 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

নাটোর, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের আরজ আলী খান হত্যা মামলায় একই পরিবারের চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেব-উন-নেসা এ রায় দেন। দণ্ডিতরা হলেন- আবু তালেব ও তার স্ত্রী বানু, ছেলে হারুনর রশিদ ও নাতি নুরুজ্জামান। তারা বর্তমানে কারাগারে আছেন। পরকীয়া প্রেমের সূত্র ধরে ১৯৯৯ সালের ৯ ডিসেম্বর রাতে আরজ আলী নাটোর সদর উপজেলার নশরতপুর গ্রামে খুন হন। নাটোর সদর উপজেলার মির্জাপুর গ্রামের ব্যবসায়ী আরজ আলী খানের সঙ্গে তার বন্ধু নশরতপুর গ্রামের আবু তালেবের স্ত্রী বানুর পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এর প্রতিশোধ নিতে আবু তালেব ১৯৯৯ সালের ৯ ডিসেম্বর রাতে আরজ আলীকে তার বাড়িতে নিমন্ত্রণ করেন। আরজ আলী সেখানে গেলে আবু তালেব, তার স্ত্রী বানু, ছেলে হারুনর রশিদ ও নাতি নুরুজ্জামান মিলে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করলে পরের দিন তিনি মারা যান। এ ব্যাপারে নাটোর সদর থানার একটি মামলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ওই চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। রাষ্ট্রপক্ষের কৌসুলি আদিল খান রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২০ ঘ.