ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা নতুন বছর শুরুর দিন সোমবার (১ বৈশাখ) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ থাকবে।
রোববার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ১ বৈশাখ উপলক্ষে দূতাবাসসহ কনস্যুলার সেকশন, পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে ব্লার্ড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেকশনও বন্ধ থাকবে।
আর্চার কে ব্লাড লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার বন্ধ মঙ্গলবারও বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দুটি সেকশন বুধবার থেকে পুনরায় খোলা থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এমআই/১১২৪ ঘ.
bdnews24