২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়ায় অস্ত্র ও গুলি উদ্ধার

পটিয়ার শোভন দন্ডী এলাকা থেকে র‌্যাব সদস্যরা শনিবার পাঁচটি বন্দুক ও গুলি উদ্ধার করেছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পটিয়ার শোভনগন্ডী এলাকায় শুক্রবার মধ্যরাত থেকে একদল সন্ত্রাসী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2008, 06:07 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

চট্টগ্রাম, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটিয়ার শোভন দন্ডী এলাকা থেকে র‌্যাব সদস্যরা শনিবার পাঁচটি বন্দুক ও গুলি উদ্ধার করেছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পটিয়ার শোভনগন্ডী এলাকায় শুক্রবার মধ্যরাত থেকে একদল সন্ত্রাসী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালান। র‌্যাবের সদস্যরা ভোররাত সাড়ে ৩টার দিকে শোভন দন্ডীতে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে পাচটি দেশীয় বন্দুক ও দুটি রাইফেলের গুলি ও তিনটি কার্তুজ উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/০০০৩ ঘ.