২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুটি বিদ্যুৎ কেন্দ্র আবার চালু

গ্যাস সরবরাহ পর্যাপ্ত হওয়ায় রাউজানের একটি ইউনিট ও শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে শনিবার থেকে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। প্রয়োজনীয় গ্যাস না পাওয়ায় প্রায় দুই সপ্তাহ এ দুটি কেন্দ্র বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2008, 05:46 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

চট্টগ্রাম, এপ্রিল ১২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস সরবরাহ পর্যাপ্ত হওয়ায় রাউজানের একটি ইউনিট ও শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে শনিবার থেকে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। প্রয়োজনীয় গ্যাস না পাওয়ায় প্রায় দুই সপ্তাহ এ দুটি কেন্দ্র বন্ধ ছিল। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চট্টগ্রামের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্যাস সরবরাহ কমে যাওয়ায় গত ৩১ মার্চ থেকে রাউজান দুই নম্বর ইউনিট এবং গত ৬ এপ্রিল থেকে শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ হয়ে যায়।" তিনি জানান, বাখরাবাগ গ্যাস সরবরাহ লিমিটেড (বিজিএসএল) রাউজান বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের জন্য একশ মিলিয়ন ঘনফুট এবং শিকলবাহার জন্য ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করতে পারছে। তিনি আরও জানান, দুটি কেন্দ্র আবার চালু হওয়ায় চট্টগ্রামে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে প্রায় দুশ' মেগাওয়াট। তবে উৎপাদন বাড়লেও নগরীতে লোডশেডিংয়ের প্রকোপ কমেনি। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম অঞ্চলে ১৪১ মেগাওয়াট লোডশেডিং করা হয়েছে। চট্টগ্রামে সন্ধ্যার সময়ে বিদ্যুতের স্বাভাবিক চাহিদা থাকে দৈনিক গড়ে সাড়ে পাঁচশ মেগাওয়াট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এসএনডি/২৩৪৪ ঘ.