২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ-ভাঙচুর, ২৭ পুলিশসহ আহত ৫০

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বেতন বাড়ানোর দাবিতে ফতুল্লা শিল্পাঞ্চলের মাইক্রো ফাইবার গার্মেন্টস কারখানার শ্রমিকরা শনিবার দুই দফায় সড়ক অবরোধ, ভাঙচুর ও দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হন। সকালের দিকে অবরোধ ও সংঘর্ষে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর দুপুর বারোটায় যান চলাচল স্বাভাবিক হয়।(আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2008, 04:34 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

নারায়নগঞ্জ, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বেতন বাড়ানোর দাবিতে ফতুল্লা শিল্পাঞ্চলের মাইক্রো ফাইবার গার্মেন্টস কারখানার শ্রমিকরা শনিবার দুই দফায় সড়ক অবরোধ, ভাঙচুর ও দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হন। সকালের দিকে অবরোধ ও সংঘর্ষে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর দুপুর বারোটায় যান চলাচল স্বাভাবিক হয়। দ্বিতীয় দফায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রমিকরা শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে একটি বাস ভাঙচুর করে এবং দুটি বাস আগুন ধরিয়ে দেয়। আধ ঘন্টা পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে বিকালে সমঝোতা বৈঠক হলেও কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। সংঘর্ষে কর্মকর্তাসহ ২৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শ্রমিকদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছে তিনজন। আহত পুলিশ সদস্যরা হলেন- সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর মোহাম্মদ তৌহিদ, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান, উপ-পরিদর্শক আসাবুর রহমান ও কনস্টেবল কাইয়ুম, আনোয়ার, শিব্বির, নূরে আলম, বাবুল, জিয়া, আব্বাস, কিসমত, মিলন, রফিক, রউফ, ফিরোজ, আজমত, নাসির, জহির, কামরুজ্জামান, মোস্তাক মনিরুল। এদের মধ্যে উপ-পরিদর্শক আসাবুর রহমান ও কনস্টেবল কাইয়ুমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। গুলিবিদ্ধ শ্রমিকরা হলেন- রাজু, হাসান ও নুরুল ইসলাম। আহত সবাইকে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, সকাল নয়টায় ফতুল্লা শিল্পাঞ্চলের কাঠের পুল এলাকায় মাইক্রো ফাইবার গার্মেন্টস কারখানার কয়েক হাজার শ্রমিক বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসে। তারা আশপাশের গার্মেন্টস শ্রমিকদেরও কারখানা থেকে বের করে আনে। মাইক্রো ফাইবারের শ্রমিক লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পার্শ্ববর্তী লিবার্টি ও মেট্রো গার্মেন্টস কর্তৃপক্ষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে তাদের শ্রমিকদের বেতন ২৫০ টাকা করে বাড়িয়েছে। কিন্তু মাইক্রো ফাইবারের শ্রমিকদের বেতন ২০০ টাকা বাড়ানো হয়েছে। বেতন আরও ৫০ টাকা বাড়ানোর দাবিতে তারা সকাল সাড়ে ৮টার দিকে কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকেন। শ্রমিকরা বিক্ষোভ করতে করতে কারখানা থেকে বেরিয়ে যায়। তারা পার্শ্ববর্তী মেট্রো, লিবার্টি, পলমল, ইউরোটেক মিশওয়্যার, ক্যাডটেক্স গার্মেন্টস কারখানায় ঢিল ছুঁড়ে মারে। এক পর্যায়ে সেখানকার শ্রমিকদের বাইরে বের করে নিয়ে আসে। সকাল ৯টায় ১৫/২০ হাজার শ্রমিক ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের শিবু মার্কেট এলাকার চৌরাস্তার মোড়ে অবস্থান নেয়। বিক্ষুদ্ধ শ্রমিকরা কয়েকটি যানবাহনের কাঁচ ভাঙচুর করে। পুলিশ বাধা দিলে দুু'পক্ষে সংঘর্ষ বেঁধে যায়। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে এএসপি জান্নাতুল হাসান, এএসপি মীর মোহাম্মদ তৌহিদ, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসানসহ একদল পুলিশ বিক্ষোভকারীদের ঘেরাওয়ের মধ্যে আটকা পড়েন। দুই এএসপি ও ওসি দৌঁড়ে নিরাপদ স্থানে চলে যেতে সক্ষম হলেও বাকী পুলিশদের বিক্ষোভকারীরা গজারির লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে। পরে অতিরিক্ত পুলিশ এসে রাবার বুলেট ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর বিক্ষোভকারীরা ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করলে পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে বিভিন্ন স্থানে ও বাড়িঘরে আশ্রয় নেয়। নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব এসে ব্যাপক লাঠিচার্জ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। এক পর্যায়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা গার্মেন্টস শ্রমিক নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলকে ঘটনাস্থলে ডেকে নিয়ে আসেন। শ্রমিক নেতারা সাধারণ শ্রমিকদের তাদের দাবি নিয়ে বিকেলে সেনাক্যাম্পে প্রশাসন ও বিকেএমইএ নেতাদের সঙ্গে বৈঠকে বসে সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। জেলা পুলিশ সুপার মো. ছিবগাতউল