২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বাসচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

রাজধানীর কাকলীতে বাসচাপা পড়ে মিনহাজুল আবেদীন মধু (২৬) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। নিহত মধু উত্তরার শান্তামারিয়াম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার বাবার নাম মকবুল হোসেন। গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2008, 04:31 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাকলীতে বাসচাপা পড়ে মিনহাজুল আবেদীন মধু (২৬) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। নিহত মধু উত্তরার শান্তামারিয়াম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার বাবার নাম মকবুল হোসেন। গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীতে। গুলশান থানার উপ-পরিদর্শক জাকিয়া খানম জানান, দুপুর পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য কাকলীতে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন মধু। এ সময় ৩ নম্বর রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপে উঠে পড়ে মধুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই পুলিশ কর্মকর্তা জানান, দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে। পুলিশ বাসটি ও চালক আলাউদ্দীনকে আটক করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/২২২০ ঘ.