বৈসাবি উৎসবে মেতেছে পাহাড়
ঐতিহ্যবাহী বিঝু-সাংগ্রাই-বৈসুক-বিষু ঘিরে এখন উৎসবমুখর তিন পার্বত্য জনপদ। পাহাড়ের আদিবাসীরা বাংলা পুরনো বছরকে বিদায় দিয়ে নববর্ষকে স্বাগত জানাতে মেতে উঠেছে বৈসাবি উৎসবে। খাগড়াছড়িতে ত্রিপুরা ও মারমা আদিবাসীরা নববর্ষকে 'বৈসুক', বান্দরবানে মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যারা 'সাংগ্রাই' ও রাঙামাটিতে চাকমা সম্প্রদায়ে 'বিঝু' হিসেবে দিনটি উদযাপন করে। এই তিনটি উৎসবের নাম থেকে হয়েছে বৈসাবি।
