ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্বাভাবিকভাবে দাম বেড়ে যাওয়ার নিউজ প্রিন্টের ১৫% ভ্যাট মওকুফ এবং সরকারি বিজ্ঞাপন মূল্য বর্তমানের চেয়ে চার গুণ বাড়ানোর দাািব জানিয়েছেন নিউজপ্রিন্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি)।
শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে দেখা করে নোয়াব ও বিএসপি-র দুটি প্রতিনিধি দল এ দাবি জানায়।
নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টা প্রতিনিধিদের বলেন, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে দাবিগুলো বিবেচনা করা হবে।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব ফাহিম মুনেম সাংবাদিকদের এ তথ্য দেন।
প্রেস ব্রিফিঙে তিনি বলেন, প্রধান উপদেষ্টাকে নোয়াব সদস্যরা বলেছেন, গত বছর সরকার কাগজের শুল্ক ২৫ শতাংশ থেকে শুন্য শতাংশে নামিয়ে আনে। এরপরও ১৫ শতাংশ ভ্যাট ও অন্যান্য ট্যাক্সসহ মোট ২৩ শতাংশ অতিরিক্ত মূল্য দিতে হয়। ফলে এক টন কাগজের দাম দাড়ায় ১০ হাজার ৩৩২ টাকা।
এখান থেকে ১৫% ভ্যাট মওকুফের দাবি জানান জানান তারা। ফাহিম মুনেম জানান, প্রধান উপদেষ্টা তাদের কথা শুনে বলেছেন, এ ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করতে হবে।
প্রতিনিধিরা প্রধান উপদেষ্টাকে জানান, গত ২০ বছরে সরকারি বিজ্ঞাপনের মূল্য বাড়েনি। বর্তমানে প্রতি কলাম ইঞ্চি সরকারি বিজ্ঞাপনের মূল্য মাত্র ২০৮ টাকা। তারা এটাকে বাড়িয়ে ৮৩২ টাকার করার প্রস্তাব দিয়েছেন।
সরকারি বিজ্ঞাপনের মূল্য বাড়ানোর দাবি প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, এতদিন পর সরকারি বিজ্ঞাপনের মূল্য বৃদ্ধির প্রস্তাব যৌক্তিক। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয়কে বলা হবে।
বিজ্ঞাপনের মূল্য পরিশোধের ধরন নিয়েও প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন
bdnews24