২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার মুক্তি দাবি করেছেন ইবির ৪৫ শিক্ষক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৫ জন শিক্ষক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তি দাবি করেছেন। এর পাশাপাশি তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2008, 01:04 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৫ জন শিক্ষক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তি দাবি করেছেন। এর পাশাপাশি তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। শনিবার এক লিখিত বিবৃতিতে শিক্ষকরা তাদের দাবি ও উদ্বেগের বিষয়টি জানান। বিবৃতিতে শিক্ষকরা বলেন, "আমরা বিশেষ কারাগারে আটক গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু ও নিঃশর্ত মুক্তি দাবি করছি।" এছাড়া তারা যুদ্ধাপরাধীদের বিচারের গণদাবির সঙ্গে একাত্মতা প্রকাশ এবং যত দ্রুত সম্ভব নিরপেক্ষ ও সুষ্ঠু সংসদ নির্বাচন দাবি করেন। বিবৃতিতে স্বাক্ষরকারী শিক্ষকরা হলেন- অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কামাল উদ্দিন, সাইফুল ইসলাম, প্রফেসর ড. আইনুল ইসলাম, প্রফেসর ড. হারুন-উর-রশীদ আসকারী, প্রফেসর ড. মনিরুজ্জামান, মিজানুর রহমান, মাহবুবুর রহমান, প্রফেসর ড. আ ন ম রেজাউল করিম, মাহবুবুল আরফিন, দেবাশীষ শর্মা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০০ ঘ.