২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওএমএসের চাল পাননি মতিয়া চৌধুরী

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য মতিয়া চৌধুরী সাড়ে পাঁচ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও খোলা বাজারের (ওএমএস) চাল পাননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2008, 05:40 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য মতিয়া চৌধুরী সাড়ে পাঁচ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও খোলা বাজারের (ওএমএস) চাল পাননি। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "আমি সাড়ে পাঁচ ঘন্টা লাইনে দাড়িয়ে থেকেও চাল পাইনি।" শনিবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত তিনি ন্যায্যমূল্যে ওএমএস-এর চালের জন্য দক্ষিণ বাসাবোতে লাইনে দাঁড়িয়েছিলেন বলে জানান। মতিয়া বলেন, "আমার বাসা মগবাজারে। এ কারণে প্রথমে সিদ্ধেশ্বরী বালুর মাঠ, মালিবাগ বাজার ও রামপুরার আবুল হোটেলের সামনে চাল কিনতে লাইনে দাঁড়াই। তবে এই তিন জায়গার একটাতেও চাল না পেয়ে পরে দক্ষিণ বাসাবোতে যাই চাল কিনতে। কিন্তু ওখানেও আমি চাল পাইনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এমএ/১৬৪০ঘ.