২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে এক ব্যক্তির হাতের কব্জি কেটে নিয়েছে দুর্বৃত্তরা

সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় শুক্রবার সকালে অশোক বিশ্বাস (৪৫) নামে এক ব্যক্তির ডান হাতের কব্জি কেটে নিয়েছে দুর্বৃত্তরা। তাকে এলোপাথাড়ি কুপিয়ে বাম হাত ও দুই পায়ের রগ কেটে দিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2008, 03:21 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

গোপালগঞ্জ, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় শুক্রবার সকালে অশোক বিশ্বাস (৪৫) নামে এক ব্যক্তির ডান হাতের কব্জি কেটে নিয়েছে দুর্বৃত্তরা। তাকে এলোপাথাড়ি কুপিয়ে বাম হাত ও দুই পায়ের রগ কেটে দিয়েছে তারা। অশোক বিশ্বাসকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির কর্তব্যরত উপ-পরিদর্শক আবু ওবায়দা খান জানান, অশোক বিশ্বাস বাড়ি থেকে বাজারে তার মুদি দোকানে যাওয়ার সময় দুর্বৃত্তরা অতর্কিতে হামলা চালায়। তাকে গোপীনাথপুর ব্রিজের নিচে নিয়ে ডান হাতের কব্জি কেটে ফেলে। তারপর বাম হাত ও দুই পায়ের রগ কেটে দেয়। তিনি জানান, দুর্বৃত্তরা অশোক বিশ্বাসকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। তার চিৎকার শুনে দিবস হীরা (৪০) এগিয়ে এলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। পরে দুজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আবু ওবায়দা খান আরও জানান, পূর্ব শত্র"তার জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে। সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেপ্তারের ব্যাপারে পুলিশ মাঠে নেমেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৬ ঘ.