২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারুণ্যনির্ভর নেতা নির্বাচনের আহ্বান জানালেন সাখাওয়াত

তারুণ্যনির্ভর নেতা নির্বাচনের আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'তারুণ্যের মেলা' শীর্ষক জাতীয় যুব উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। নির্বাচন কমিশনার বলেন, "যুবক এবং যারা প্রথমবার ভোট দিচ্ছেন তাদেরকে আমি বলতে চাই- একুশ শতকে বাংলাদেশকে নেতৃত্ব দেবে এমন ব্যাক্তি নির্বাচন করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2008, 09:26 AM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারুণ্যনির্ভর নেতা নির্বাচনের আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'তারুণ্যের মেলা' শীর্ষক জাতীয় যুব উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। নির্বাচন কমিশনার বলেন, "যুবক এবং যারা প্রথমবার ভোট দিচ্ছেন তাদেরকে আমি বলতে চাই- একুশ শতকে বাংলাদেশকে নেতৃত্ব দেবে এমন ব্যাক্তি নির্বাচন করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।" প্রথমবারের মতো যারা ভোটার হয়েছেন তাদেরকে ভোট দেয়া ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর প্রভাব সম্পর্কে জানাতে দুদিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরই)। অনুষ্ঠানের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। তারুণ্যনির্ভর অগামীর প্রত্যাশা রেখে নির্বাচন কমিশনার আরো বলেন, "আমাদের মোট ভোটারের ৬০ ভাগই তরুণ। তবে নির্মম হলেও সত্য রাজনৈতিক দলগুলো তরুণ নেতৃত্বকে পৃষ্ঠপোষকতা করে না। আমরা তারুণ্য নির্ভর জাতীয় নেতৃত্ব প্রত্যাশা করি।" ছাত্র রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, "মূল রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি ছাড়া কেউই নেতা হতে পারে না। তাই মূলধারার রাজনীতি থেকে ছাত্র রাজনীতিকে মুক্ত করতে আমরা একটি অধ্যাদেশ করার কথা ভাবছি।" এ ছাড়া 'না' ভোট প্রদানের বিষয় নিয়েও নির্বাচন কমিশন ভাবছে বলে জানান তিনি। সাখাওয়াত হোসেন বলেন, "এক্ষেত্রে পছন্দসই কোনো প্রার্থী পাওয়া না গেলে ভোটাররা 'না' ভোট প্রদান করবেন। সেক্ষেত্রে মোট ভোটের ৬০ ভাগ যদি 'না' ভোট হয় তবে ওই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।" ভোটার নিবন্ধন প্রক্রিয়া আগামী দুই-তিন মাসের মধ্যে শেষ হওয়ার আশা ব্যক্ত করে তিনি বলেন, "এ বছরের মধ্যেই একটি স্বাধীন, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আয়োজন নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য।" অনুষ্ঠানে আইআরআই-এর আবাসিক আবাসিক প্রতিনিধি জেফরি ভানেস স্বাগত বক্তব্যে ২০০৮ সাল বাংলাদেশের জন্য খুব বলে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। কারণ হিসেবে তিনি বলেন, "এবারের নির্বাচনে আট কোটিরও বেশি ভোটার পরবর্তী পাঁচ বছরের জন্য জনপ্রতিনিধি নির্বাচিত করবে।" জেফরি আরো বলেন,"এবার মোট ভোটারের এক তৃতীয়াংশ তরুণ, যারা আগামী নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেবে। বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতিতে কীভাবে অধিকার নিশ্চিত করা যায় সে ব্যাপারে তরুণদের সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এফএফ/এএল/এমএ/১৫১৫ ঘ.