চাঁদপুর, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর ও নারায়ণগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৮০ মন জাটকা আটক করেছে উপকূল রক্ষী বাহিনী (কোস্টগার্ড)।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের রেডিও অপারেটর মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বেলা ১২টায় চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকায় মাছঘাটে অভিযান চালিয়ে ২০ মন জাটকা আটক করা হয়। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আটক করা হয় ৬০ মন জাটকা।
চাঁদপুরে আটক জাটকার মধ্যে কিছু নিলামে বিক্রি করা হয়। বাকিগুলো এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জে আটক ৬০ মন জাটকা শুক্রবার নিলামে বিক্রি করা হয়েছে বলে কোস্টগার্ড জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩২২ ঘ.
bdnews24