২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার ৪০০ বছর পূর্তি উৎসব শুরু ২৮ নভেম্বর

'রাজধানী ঢাকার ৪০০ বছর পূর্তিতে আহেন মজি ফুর্তিতে'- এই শ্লোগান নিয়ে দু'বছরব্যাপী উৎসবের আয়োজন করেছে সরকার। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামী ২৮ ও ২৯ নভেম্বর- দুই দিন। সোমবার বিকেলে শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়োটার হলে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত এক মতবিনিময় সভায় সংস্কৃতি উপদেষ্টা রাশেদা কে চৌধুরী এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2008, 05:51 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'রাজধানী ঢাকার ৪০০ বছর পূর্তিতে আহেন মজি ফুর্তিতে'- এই শ্লোগান নিয়ে দু'বছরব্যাপী উৎসবের আয়োজন করেছে সরকার। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামী ২৮ ও ২৯ নভেম্বর- দুই দিন। সোমবার বিকেলে শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়োটার হলে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত এক মতবিনিময় সভায় সংস্কৃতি উপদেষ্টা রাশেদা কে চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, "ঢাকা কবে রাজধানী হয়েছিল তা নিয়ে মতভেদ থাকায় দু'বছর ব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। গবেষক ও পণ্ডিতদের কারও মতে ঢাকা রাজধানী হয়েছিল ১৬০৮ খ্রিস্টাব্দে। আবার কেউ বলেন, ঢাকা রাজধানী হয়েছে ১৬১০ খ্রিস্টাব্দে। পুরো বিষয়টা বিবেচনা করেই দু'বছরব্যাপী এ আয়োজন হাতে নেওয়া হয়েছে।" ২৮ নভেম্বর বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ উৎসবের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। উদ্ধোনের পর সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও থাকবে আতশবাজী ও ফানুষ ওড়ানোর আয়োজন। এছাড়া ২৯ নভেম্বর থাকবে হাতি-ঘোড়াসহ আনন্দ মিছিল, নৌকা বাইচ, ঘুড়ি ওড়ানো, ঢাকাইয়া খাবার ও বাকরখনী উৎসব, পুরাতন গাড়ির প্রদর্শনী, পুতুল নাচ, শিশুদের চিত্রাঙ্কন, স্মারক ডাকটিকেট প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। উপদেষ্টা জানান, ঢাকা ভিত্তিক ৪৩টি সংগঠনের অংশগ্রহণে এ আয়োজন বাস্তবায়িত হচ্ছে। সরকারের পাশপাশি বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান এ আয়োজনের অর্থ যোগাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানের দুদিন ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনাগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে; কোথাও কোনও প্রবেশ মূল্য লাগবে না। লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, জাদুঘর- এসব জায়গা সবার জন্য খোলা থাকবে। বাংলাদেশ টেলিভিশন উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি স