কুষ্টিয়া, ২৬ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কৃষি উপদেষ্টা সি এস করিম বলেছেন, আসন্ন বোরো মৌসুমে সেচ ও সারের চাহিদা মেটাতে পারলেই উৎপাদন বাড়বে। তখন চালের দামও কিছুটা কমে আসবে।
তিনি বলেন, "চলতি বছরে দেশে বীজের কোন সমস্যা হয়নি এবং বীজ তলারও কোন ক্ষতি হয়নি। আসন্ন বোরো মৌসুমে কৃষকের সারের চাহিদা পূরণ এবং সেচ সুবিধা নিশ্চিত করতে পারলে উৎপাদন বেড়ে যাবে। ফলে চালের দামও কিছুটা কমে আসবে।"
শনিবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারো মাইল এলাকায় বিএআরআই (বাংলাদেশ ডাল ও তৈলবীজ গবেষণা কর্মসূচি জোরদারকরণ প্রকল্প) এর আওতাধীন বারি মসুর - ৫ এর একটি প্লট পরিদর্শনকালে উপদেষ্টা এ কথা বলেন।
সার সংকট প্রসঙ্গে তিনি বলেন, "গত বছর সারা দেশে ২৪ লাখ টন ইউরিয়া সারের চাহিদা ছিল। এর আগে এ পরিমাণ সার কৃষকের প্রয়োজন হয়নি। চলতি বছর ২৮ লাখ টন সারের চাহিদা ধরা হয়েছে। খুব শিগগিরই বিদেশ থেকে সার এসে পৌঁছাবে। তখন এ সংকট থাকবে না বলে আমি আশাবাদী।"
প্লট পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে ছিলেন বাংলাদেশ ডাল ও তেল বীজ গবেষণা কর্মসূচির প্রকল্প পরিচালক ড. আজিজুর রহমান, উপ-প্রকল্প পরিচালক ড. জালাল উদ্দিন, সমন্বিত শস্য ব্যবস্থাপনা কর্মসূচির প্রকল্প পরিচালক হাসানুল হক পান্না, কুষ্টিয়া জেলা প্রশাসক নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল জহির ও কৃষি স
bdnews24