২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিব অতিরিক্তসচিব যুগ্মসচিব পদে ৪৮ কর্মকর্তার পদোন্নতির সুপারিশ

প্রশাসনের ৪৮ জন কর্মকর্তাকে সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সুপরিয়র সিলেকশন বোর্ডের সভায় এ সুপারিশ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2008, 05:41 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, ১৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রশাসনের ৪৮ জন কর্মকর্তাকে সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সুপরিয়র সিলেকশন বোর্ডের সভায় এ সুপারিশ করা হয়। সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব মো. অবদুস সালাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী দুই-এক দিনের মধ্যে পদোন্নতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারির সম্ভাবনা রয়েছে।" সুপরিয়র সিলেকশন বোর্ডের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সব কিছু ঠিক থাকলে সচিব পদে ৮ জন, অতিরিক্ত সচিব পদে ১৩ জন ও যুগ্ম সচিব পদে ২৭ জনকে পদোন্নতি দেয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/২৩৩৫ ঘ.