ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্পিকার প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরীর ছেলে নোমান রশীদ চৌধুরীকে (৪৮) বুধবার সকালে প্রতারণার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "বুধবার সকাল ১০টার দিকে ধানমণ্ডি ২৭ নম্বর সড়কের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলাটি দায়ের করা হয় নীলফামারী জেলার সদর থানায়। এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মোহাম্মদপুর থানায় আসার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরেই তাকে আদালতে পাঠানো হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এমএইচবি/২৩১১ ঘ.
bdnews24