ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঈদ ও পূজা উপলক্ষে কেনাকাটা করতে আসা মানুষকে নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা মঙ্গলবার গুলশান, উত্তরা, বাড্ডা, মহাখালী ও খিলক্ষেত এলাকার বিভিন্ন বিপণী বিতানে নিরাপত্তা মহড়া দিয়েছে।
সকাল ১১ টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত এ মহড়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) প্রায় দেড়শ' সদস্য অংশ নেয়।
র্যাব-১ এর মেজর মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রমজান মাসে বিভিন্ন বিপণী বিতানে কেনাকাটা করতে আসা মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং রমজানের পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে বিশেষ এই মহড়ার আয়োজন করা হয়েছে।
মেজর সাইফুল জানান, র্যাব-১ এর তিনটি দল সকাল ১১ টায় উত্তরা, গুলশান এবং বাড্ডা-খিলক্ষেত এলাকার বিভিন্ন বিপণী বিতানে একযোগে মহড়া শুরু করে। প্রত্যেকটি দলে মোট ৮০ জন করে র্যাব সদস্য অংশ নেয়। মটরসাইকেল, গাড়ি এবং সাদা পোশাকে র্যাব সদস্যরা এ সময় বাজারের বিভিন্ন স্থান পরিদর্শন এবং বাজার কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন। তারা র্যাবের বিভিন্ন ইউনিটের ফোন নাম্বার সম্বলিত একটি পোস্টার দোকান মালিকদের মধ্যে বিতরণ করেন। যাতে চাঁদাবাজি বা অন্য কোন ঘটনার শিকার হওয়ামাত্র র্যাবের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়।
তিনি বলেন, "বাজার কমিটির সদস্যদের সঙ্গে আমাদের সরাসরি যোগাযোগ স্থাপন করাই এ মহড়ার মূল উদ্দেশ্য। যাতে চাঁদাবাজির শিকার হলে তারা আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে পারেন। এছাড়া যারা কেনাকাটা করতে বাজারে আসেন তাদের মধ্যে যদি কনফিডেন্স স্থাপন করা যায় তাহলে তারা প্রয়োজন হলে গভীর রাতেও কেনাকাটা করতে আসবেন।"
মেজর সাইফ জানান, বিপণী বিতানগুলো দুইভাবে পর্যবেক্ষণ করা হবে। পোশাকধারী সদস্যরা মার্কেটের বাইরে অবস্থান করবেন। আর মার্কেটের ভেতর সাদা পোশাকে র্যাবের গোয়েন্দা শাখার সদস্যরা কাজ করবেন। এছাড়া বিভিন্ন সড়কে চেকপোস্ট স্থাপন এবং গাড়ি তল্লাশী করা হবে।
মেজর সাইফ আরো জানান, মহড়ার বাইরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এবং র্যাব সদস্যরা সমন্বিত অভিযান চালাবে। এ সময় বিভিন্ন অশ্লীল সিডি এবং পর্ণো পত্রিকার বিরুদ্ধে অভিযান চালানো হবে। পবিত্র রমজান মাসে আবাসিক হোটেলগুলোতে যাতে কোন অসামাজিক কার্যকালাপ না হয় সেদিকেও তীক্ষ
bdnews24