২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে উন্নতি হলেও ঢাকায় পানি বাড়ছে

সারাদেশে গতকালের চেয়ে মঙ্গলবার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। দেশের উত্তরাঞ্চলে নদীর পানি ভালভাবে কমতে শুরু করলেও ঢাকায় বন্যার পানি মঙ্গলবার কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী দু একদিনের মধ্যেই ঢাকার নদনদীর পানিপ্রবাহ কমে আসবে বলে দাবি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ঢাকায় বুড়িগঙ্গা নদীর পানি মঙ্গলবার সকালে ৫ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডেমরা পয়েন্টে বালু নদীর পানি তিন সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শীতলক্ষা নদীর পানি নারায়ণগঞ্জ পয়েন্টে তিন সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মিরপুর পয়েন্টে তুরাগ নদীর পানি ১২ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৬০ সেমি ওপরে রয়েছে। টঙ্গী পয়েন্টে টঙ্গী খালের পানি ১০ সেমি বেড়ে বিপদসীমার ৭৪ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2007, 06:17 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, আগস্ট ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সারাদেশে গতকালের চেয়ে মঙ্গলবার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। দেশের উত্তরাঞ্চলে নদীর পানি ভালভাবে কমতে শুরু করলেও ঢাকায় বন্যার পানি মঙ্গলবার কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী দু একদিনের মধ্যেই ঢাকার নদনদীর পানিপ্রবাহ কমে আসবে বলে দাবি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ঢাকায় বুড়িগঙ্গা নদীর পানি মঙ্গলবার সকালে ৫ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডেমরা পয়েন্টে বালু নদীর পানি তিন সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শীতলক্ষা নদীর পানি নারায়ণগঞ্জ পয়েন্টে তিন সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মিরপুর পয়েন্টে তুরাগ নদীর পানি ১২ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৬০ সেমি ওপরে রয়েছে। টঙ্গী পয়েন্টে টঙ্গী খালের পানি ১০ সেমি বেড়ে বিপদসীমার ৭৪ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে কালিগঙ্গা নদীর পানি তারাঘাট পয়েন্টে নয় সেমি কমলেও বিপদসীমার ১২৮ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জাজির ও রিকাবীবাজার পয়েন্টে ধলেশ্বরী নদীর পানি যথাক্রমে তিন ও ছয় সেন্টিমিটার কমে বিপদসীমার যথাক্রমে ১১৭ ও ৮৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামে গতকালের চেয়ে নদীর পানি ২৫ সেন্টিমিটার কমেছে। একইসঙ্গে তিস্তা নদীর পানি ডালিয়া, গাইবান্ধা ও বগুড়া পয়েন্টে যথাক্রমে ১০, ৭ ও ১২ সেন্টিমিটার কমেছে। নুনখাওয়া ও চিলমারীতে ব্রহ্মপুত্র নদীর পানি যথাক্রমে ৩৫ ও ৩০ সেন্টিমিটার কমেছে। পদ্মা নদীর পানি গোয়ালন্দ ও ভাগ্যকুল পয়েন্টে গতকালের চেয়ে যথাক্রমে ১৪ ও ৭ সেন্টিমিটার কমলেও এখনও বিপদসীমার যথাক্রমে ১২৩ ও ১০৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, যমুনা নদীর পানি বাহাদুরাবাদ পয়েন্টে ২৫ সেন্টিমিটার কমেছে। সিরাজগঞ্জ ও আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি যথাক্রমে ১৯ ও ১০ সেন্টিমিটার কমলেও বিপদসীমার যথাক্রমে ৬০ ও ৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পুরানো ব্রহ্মপুত্র নদীর পানি জামালপুর ও ময়মনসিংহ পয়েন্টে যথাক্রমে ২৪ ও ৮ সেন্টিমিটার কমেছে। মেঘনা অববাহিকায়ও নদীর পানি কমেছে। কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি সোমবারের চেয়ে ৩২ সেন্টিমিটার কমে বিপদসীমার তিন সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জারিয়া জানজাইল পয়েন্টে কংশ নদীর পানি ১৮ সেন্টিমিটার কমে বিপদসীমার ৭৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মেঘনা নদীর পানি ভৈরববাজার পয়েন্টে ৫ সেন্টিমিটার কমলেও বিপদসীমার ৬২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে মেঘনা নদীর পানি চাঁদপুর পয়েন্টে অপরিবর্তিত রয়েছে এবং বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএফ/এসকে/০০১০ ঘ.