২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৮ সালে এসএসসি পরীক্ষা ২৮ ফেব্র"য়ারি, এইচএসসি ২৯ এপ্রিল

২০০৮ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ২৮ ফেব্র"য়ারি থেকে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা ২৯ এপ্রিল থেকে শুরু হবে। মঙ্গলবার এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2007, 11:21 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ২০০৮ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ২৮ ফেব্র"য়ারি থেকে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা ২৯ এপ্রিল থেকে শুরু হবে। মঙ্গলবার এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়। তথ্য বিবরণীতে বলা হয়, ২০০৯ সালে এসএসসি ও সমমানের পরীক্ষা ১৫ ফেব্র"য়ারি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা ১৫ এপ্রিল থেকে শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ফলাফল প্রকাশের তারিখও সরকার নির্ধারণ করে দিয়েছে। ২০০৮ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ৮ জুন এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট ঘোষণা করা হবে। ২০০৯ সালে দুই ধরনের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে যথাক্রমে ২৫ মে ও ২৫ জুলাই। তথ্য বিবরণীতে জানানো হয়, ২০১০ সাল থেকে প্রতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষা ১ ফেব্র"য়ারি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা ১ এপ্রিল থেকে শুরু হবে। প্রতিবছর ১০ মে এসএসসির এবং ১০ জুলাই এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে। সরকার ইতোমধ্যে এ বিষয়ে একটি পরিপত্রও জারি করেছে। পরিপত্রে বলা হয়েছে, অনিবার্য কোনো কারণে নির্ধারিত তারিখে পরীক্ষা শুরু করা সম্ভব না হলে তার পরবর্তী দিন অথবা সুবিধাজনক নিকটবর্তী তারিখে পরীক্ষা শুরু করতে হবে। আন্তঃ শিক্ষাবোর্ড চেয়ারম্যান পরীক্ষাগুলো শুরু হওয়া থেকে ফলাফল প্রকাশের সময় পর্যন্ত একটি কর্ম পরিকল্পনা তৈরি করবেন যেখানে কে কোন সময়ের মধ্যে কী কাজ করবে তা নির্ধারিত থাকবে। পরীক্ষার্থীদের ওপর যাতে অতিরিক্ত চাপ সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে অল্প সময়ের মধ্যে জাতীয় পরীক্ষা দুটি সমাপ্ত করা হবে। এর ফলে পরীক্ষক উত্তরপত্র মূল্যায়নের জন্য পর্যাপ্ত সময় পাবেন বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/জেকে/১৭০৯ ঘ.