পঞ্চগড়ে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার
জেলার বোদা উপজেলার সাকোয়া শিংপাড়ায় অভিযান চালিয়ে বিডিআর সদস্যরা প্রায় ৩৪ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে।
পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ শেখ ফরিদ এক বিবৃতিতে জানান, বিডিআর সদস্যরা সোমবার গভীর রাতে ওই গ্রামের একটি বাড়ির খড়ের গাদার ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করে। উদ্ধার করা মূর্তিটির আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।
মঙ্গলবার মূর্তিটি পঞ্চগড় সরকারি মালখানায় জমা দেওয়া হয়েছে।
