২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগে ভোলায় ইউপি চেয়ারম্যান আটক

সদর উপজেলার পূর্ব ইলিশা ইউপি চেয়ারম্যান মো. সিরাজউদ্দিনকে সোমবার আটক করেছে নৌ-বাহিনীর সদস্যরা। তার বিরুদ্ধে নৌ-ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগ আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2007, 03:47 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ভোলা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সদর উপজেলার পূর্ব ইলিশা ইউপি চেয়ারম্যান মো. সিরাজউদ্দিনকে সোমবার আটক করেছে নৌ-বাহিনীর সদস্যরা। তার বিরুদ্ধে নৌ-ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগ আছে। সোমবার ভোলার জংশন বাজারের পূর্ব ইলিশা ইউপির অস্থায়ী কার্যালয় থেকে তাকে আটক করা হয়। ভোলা নৌ-কন্টিনজেন্ট কমান্ডার এনামুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সিরাজউদ্দিনের বিরুদ্ধে নৌ-ডাকাতি ও চাঁদাবাজির বহু অভিযোগ রয়েছে। জরুরি অবস্থা জারির পর তিনি আত্মগোপনে ছিলেন। কয়েকদিন আগে তিনি এলাকায় ফিরে আসেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। সিরাজউদ্দিনকে নৌবাহিনীর হেফাজতে রাখা হয়েছে। এর আগে আপারেশন ক্লিনহার্টের সময়ও তিনি গ্রেপ্তার হয়ে কয়েক মাস কারাগারে ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২১৩৬ ঘ.