২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫০ হাজার টন চাল আমদানি করছে সরকার

৫০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই চাল চট্টগ্রাম বন্দর পর্যন্ত আনতে প্রতি কেজিতে ব্যয় হবে ২২ টাকা ৩১ পয়সা। যা বিভিন্ন গুদামে ২৩ টাকা ১৬ পয়সা দরে বিক্রি করা হবে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভাপতি অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে সভায় তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, যোগাযোগ উপদেষ্টা এমএ মতিন, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, খাদ্য উপদেষ্টা তপন চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2007, 11:05 AM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ৫০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই চাল চট্টগ্রাম বন্দর পর্যন্ত আনতে প্রতি কেজিতে ব্যয় হবে ২২ টাকা ৩১ পয়সা। যা বিভিন্ন গুদামে ২৩ টাকা ১৬ পয়সা দরে বিক্রি করা হবে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভাপতি অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে সভায় তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, যোগাযোগ উপদেষ্টা এমএ মতিন, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, খাদ্য উপদেষ্টা তপন চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে মির্জ্জা আজিজুল সাংবাদিকদের জানান, খাদ্য সঙ্কট মোকাবেলায় মজুদ বাড়াতে সরকার জরুরি ভিত্তিতে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠান চাল সরবরাহের জন্য সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হয়েছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে ৫০ হাজার টন চাল বাংলাদেশকে সরবরাহ করবে। তিনি জানান, চট্টগ্রামের শিকলবাহায় ১৫০ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যাপারে সর্বনিম্ন দরদাতা চীনের সাইনো-হাইড্রো করপোরেশনের প্রস্তাবটি পুনঃমূল্যায়ণের জন্য সংশ্লিষ্টদের কাছে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া আইডিএ'র অনুদানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ব্রাহ্মণবাড়িয়ার চারটি উপজেলায় সড়ক উন্নয়নের একটি প্রস্তাব সভায় অনুমোদন করা হয়েছে। তবে কুমিল্লার পাঁচটি উপজেলায় সড়ক উন্নয়নের আরেকটি প্রস্তাব অনুমোদন করা হয়নি। দুটি প্রস্তাবের সর্বনিম্ন দরদাতা একই প্রতিষ্ঠান হওয়ায় তাদের আর্থিক সামর্থ্যরে বিষয়টি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উপদেষ্টা জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/জিএনএ/১৭৫৪ ঘ.