২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ভাংচুর মামলায় আরো দুজনের সাক্ষ্যগ্রহণ

ছাত্র বিক্ষোভ ও ভাংচুরে উস্কানি দেওয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলার সোমবার আরো দুই সাক্ষীর সাক্ষ্য নিয়েছে আদালত। রাজশাহী মহানগর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলুল করীমের আদালতে সকাল ১১টায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে বেলা পৌনে ১২টা পর্যন্ত তা চলে। এ সময় ক্যাম্পাস এলাকার চা দোকানি বাবুল হোসেন ও বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের পিয়ন নাকিবুল ইসলামের সাক্ষ্য নেয়া হয়। সাক্ষ্যগ্রহণের সময় মামলার আসামি রাবির সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান রহমানসহ শিক্ষক আব্দুস সোবহান, মলয় কুমার ভৌমিক, দুলাল চন্দ্র বিশ্বাস, সেলিম রেজা নিউটন ও আবদুল্লাহ আল মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 06:41 AM

Updated : 26 Aug 2022, 08:43 PM

রাজশাহী, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ছাত্র বিক্ষোভ ও ভাংচুরে উস্কানি দেওয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলার সোমবার আরো দুই সাক্ষীর সাক্ষ্য নিয়েছে আদালত। রাজশাহী মহানগর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলুল করীমের আদালতে সকাল ১১টায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে বেলা পৌনে ১২টা পর্যন্ত তা চলে। এ সময় ক্যাম্পাস এলাকার চা দোকানি বাবুল হোসেন ও বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের পিয়ন নাকিবুল ইসলামের সাক্ষ্য নেয়া হয়। সাক্ষ্যগ্রহণের সময় মামলার আসামি রাবির সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান রহমানসহ শিক্ষক আব্দুস সোবহান, মলয় কুমার ভৌমিক, দুলাল চন্দ্র বিশ্বাস, সেলিম রেজা নিউটন ও আবদুল্লাহ আল মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আদালত আগামী ৪ অক্টোবর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেছে। গত ১৭ সেপ্টেম্বর অভিযোগ গঠনের পর ২৩ সেপ্টেম্বর এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। বাদি মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদসহ সোমবার পর্যন্ত মোট পাঁচ জনের সাক্ষ্য নেয়া হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের জের ধরে রাবিতে গত ২২ আগস্ট ছাত্র-পুলিশ ব্যাপক সংঘর্ষ হয়। ওই দিন পুলিশের গুলিতে নিহত হন এক রিকশাচালক। ছাত্র বিক্ষোভ ও ভাংচুরে উস্কানি দেয়া এবং সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) গাড়ি পোড়ানোর অভিযোগে মতিহার থানায় দুটি আলাদা মামলা হয়। বিক্ষোভের পরপরই ২৩ আগস্ট নিরাপত্তা বাহিনী সাইদুর রহমান ও আব্দুস সোবহানকে এবং ২৪ আগস্ট মলয় কুমার ভৌমিককে আটক করে। দুলাল চন্দ্র বিশ্বাস, সেলিম রেজা নিউটন ও আবদুল্লাহ আল মামুন ৫ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে তাদেরও কারাগারে পাঠানো হয়। গত ১ সেপ্টেম্বর দুই মামলারই অভিযোগপত্র দেন সংশ্লি