শ্রীমঙ্গলে ডাকবাংলো পুকুর ভরাটের ওপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট
শ্রীমঙ্গল পৌরসভা সংলগ্ন ডাকবাংলো পুকুর ভরাট করে ভবন নির্মাণে ওপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে পৌর চেয়ারম্যানের বিরুদ্ধেও রুল জারি করা হয়েছে।
সাবেক পৌর চেয়ারম্যান মো. মহসিন মিয়া মধুর ডাকবাংলো পুকুর ভরাট করে মার্কেট নির্মাণকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রীট আবেদনের প্রেক্ষিতে ২৯ জানুয়ারি আদালত এই নির্দেশ দেন।
বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি মামনুন রহমান সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি শেষে হাইকোর্ট রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই স্থানে মার্কেট নির্মাণ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।
একই সঙ্গে ‘ডাকবাংলো পুকুর ভরাট করে মার্কেট নির্মাণকে কেন অবৈধ ঘোষণা করা হইবে না’ এ মর্মে আগামী ৪ সপ্তাহের মধ্যে শ্রীমঙ্গল পৌরসভার চেয়ারম্যান, মৌলভীবাজারের জেলা প্রশাসক ও স্থানীয় সারকার মন্ত্রণালয়ের সচিবকে কারণ দর্শানোর নোটিশ জারি করেন আদালত।
শুনানিতে রীট আবেদনকারীর পক্ষে অংশ নেন অ্যাডভোকেট তবারক হোসেন।
