২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুটি হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

পৃথক দুটি হত্যা মামলায় ঢাকার দুটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল বুধবার চারজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2007, 05:52 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

গাজীপুর জেলার কাপাসিয়ার ফুলবাড়িয়া গ্রামের জিয়া হায়দার খান টিপু  হত্যার ঘটনায় ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইনুবালের বিচারক এ আর সাছউদ মামলার প্রধান আসামি জাকারিয়া কবিরাজকে মৃদ্যুদণ্ডের রায় দেন।

অন্যদিকে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন পুরান ঢাকার গেন্ডারিয়ার সোহেল হত্যা মামলায় এনামুল করিম রিমন, মো. বিল্লাল, মো. স্বপন ওরফে কালা স্বপনকে মৃদ্যুদণ্ড ও আবুল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

টিপু হত্যা মামলার বিবরণীতে জানা গেছে, টিপু ১৩ বছর পর জাপান থেকে দেশে ফিরে এলে ফুলবাড়িয়া গ্রামের জাকারিয়া কবিরাজের সঙ্গে তার পরিচয় হয়। স্থানীয় একটি মক্তবের শিক্ষক ও মসজিদের ইমাম  জাকারিয়া নিজেকে জ্বীনসাধক বলে প্রচার করত।

টিপুকে সে বশ করে বিপুল টাকা হাতিয়ে নেয়। এক পর্যায়ে জমি কিনে দেওয়ার নাম করে আরো টাকা আত্মসাৎ করে। এরপর সে টিপুকে নিজের শ্বশুর বাড়িতে ডেকে নিয়ে ২০০৪ সালের ১৪ আগস্ট রাতে হত্যা করে পালিয়ে যায়। ভালুকার গভীর জঙ্গল থেকে পরে তাকে গ্রেপ্তার করা হয়।

সোহেল হত্যা মামলার বিবরণীতে জানা যায়, শত্র“তার জের ধরে ধূপখোলা বাজার থেকে ২০০৫ সালের ৫ আগস্ট সোহেলকে অপহরণের পর  গলা  কেটে হত্যা করা হয়।