২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আহত ছিনতাইকারীদের ১ জনের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে গণপিটুনির শিকার চার ছিনতাইকারীর একজন মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2007, 05:04 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্র জানায়, ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ছয়টার দিকে মাথায় আঘাতপ্রাপ্ত ছিনতাইকারী জাবেদ চৌধুরী ওরফে রাশেদ (২৮) মারা যায়।

চমেক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম তার মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, নিহতের লাশ মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। 

সীতাকুন্ড থানার এসআই মোছা. নাসিমা জানান, ঢাকা-- চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি এলাকায় সোমবার বেলা ৩ টায় জনৈক জসিমউদ্দিনের ৫০ হাজার টাকা ছিনতাইয়ের সময় জনতা ছিনতাইকারী হেলাল, জাহেদ, মাসুদ এবং জাবেদ চৌধুরী ওরফে রাশেদকে ধরে গণপিটুনি দেয়।

পুলিশ সংবাদ পেয়ে দ্রুত জনতার হাত থেকে ছিনতাইকারীদের রক্ষা করে হাসপাতালে পাঠিয়ে দেয়। এ ব্যাপারে সীতাকুন্ড থানায় মামলা হয়েছে।