২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ৩ জনের যাবজ্জীবন

ঝিনাইদহে এমাদুল হত্যা মামলার রায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2007, 10:29 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

জেলা ও দায়রা জজ সা কা ম আনিছুর রহমান সোমবার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলো-- আব্দুল খালেক, রোকনুজ্জামান ও মিলন। জরিমানা আনাদায়ে তাদের প্রত্যেককে আরো ছয় মাসের কারাদণ্ডেরও আদেশ দেয় আদালত।

২০০৩ সালের ২২ আগস্ট দুপুরে মহেশপুর উপজেলার পরানপুর গ্রামে আসামীরা এমাদুলকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় পুলিশ পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। আদালত সাক্ষ্য গ্রহণ শেষে দোষী প্রমাণিত না হওয়ায় তাদের মধ্যে নুরুল ইসলাম ও লুৎফর রহমানকে বেকসুর খালাস দেয়।