সারাদেশে ৩০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২০০২
যৌথবাহিনী সারাদেশে অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৩০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার ও ২০০২ জনকে গ্রেপ্তার করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সশস্ত্র বাহিনীর অভিযানে ৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৪৮ জন চিহ্নিত সন্ত্রাসী ও ৪০ জন অন্যান্য মামলার আসামী।
অভিযানে সেনা সদস্যরা ছয়টি আগ্নেয়াস্ত্র, ৩৪টি অন্যান্য অস্ত্র ও ৩০৩ রাউন্ড গুলি উদ্ধার করে। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে আছে দুটি রাইফেল, দুটি বন্দুক, একটি সিঙ্গেল ব্যারেল গান ও একটি এলজি।
অন্যদিকে, পুলিশ ও র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ১৯১৪ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ২৩ জন অস্ত্র মামলার আসামী, ২৫ জন সাজাপ্রাপ্ত আসামী, ৯৬৭ জন পরোয়ানাভুক্ত আসামী। অন্য মামলার আসামী রয়েছে ৮৯৯ জন।
একই সময়ে পুলিশ ও র্যাব ২৪টি আগ্নেয়াস্ত্র ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে আছে পাঁচটি রিভলবার, পাঁচটি পাইপগান, চারটি বন্দুক ও ১০ টি এলজি।
