২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে ফের বিডিআর -- বিএসএফ গুলি বিনিময়

সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে সীমান্তে সোমবার ভোর ৫টার দিকে বিডিআর ও বিএসএফ এর মধ্যে আবারও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2007, 07:31 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

বিডিআর ও সীমান্তের একাধিক সুত্র জানায়, কোন প্রকার উস্কানি ছাড়াই ভারতের তারালি ক্যাম্প থেকে বিএসএফ সদস্যরা বাংলাদেশ ভুখন্ড লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। বিডিআর এর কাকডাঙ্গা বিওপির সদস্যরাও গুলি ছুঁড়ে এর পাল্টা জবাব দেয়। এসময় দুই পক্ষে অন্তত ১৫ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

বিডিআর--৪১ রাইফেলস ব্যাটালিয়নের অপস (অপারেশন অফিসার) কর্মকর্তা মেজর কামরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিএসএফ ২ রাউন্ড গুলি ছুঁড়লে বিডিআর সদস্যরা ১১ রাউন্ড গুলি ছুঁড়ে তার জবাব দেয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শুক্রবার ভোররাতে সাতক্ষীরার গাজীপুর সীমান্তে বিডিআর ও বিএসএফ এর মধ্যে গুলি বিনিময়ের ৪৮ ঘন্টার ব্যবধানে দ্বিতীয় দফায় এই ঘটনা ঘটলো।