বাগেরহাটে অগ্নিকাণ্ডে ৮টি বাড়ী ভস্মিভূত, ৪০ লাখ টাকার ক্ষতি
বাগেরহাট শহরের নাগেরবাজারে এক অগ্নিকাণ্ডে ৮টি বসতবাড়ী পুড়ে ৪০ লক্ষাধিক টকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে ১০ জন আহত হয়েছে। সোমবার ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী জনায়, দমকল কর্মী ও স্থানীয় লোকজন প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ততক্ষণে আটটি বসতবাড়ি পুড়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক দমকল বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, আগুনে ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়--ক্ষতি হয়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা হেরোইনসেবীদের ফেলে যাওয়া আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাগেরহাটের জেলা প্রশাসক সহিদুল ইসলাম সোমবার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সাহায়্য প্রদান করেন।
এদিকে বাগেরহাট পৌরসভার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে সাহায্য দেওয়ার ঘোষণা দেন।
