শীতের শেষ, বসন্তের শুরু
জবুথবু শীতকে হটিয়ে দিতে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে আসছে সবুজ বসন্ত। মাঘের ১৬ তারিখ হলেও সোমবার সারা দেশের তাপমাত্রা বেড়ে চলেছে।
সোমবার ঢাকার সর্বনিু তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রিী সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি বেশি। এর আগের দিন সর্বোচ্চ ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় রাজধানীতে। এ তাপমাত্রা মঙ্গলবার আরও বাড়তে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে।
সোমবার সর্বনিম্ন ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করা হয়েছে শ্রীমঙ্গলে।
সোমবার সারাদিন আবহাওয়া শুষ্ক থাকবে। রাতে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে।
আবহাওয়া অধিদপ্তরের সৈয়দ আবুল হাসানাৎ সোমবার নফহবংি২৪.পড়স কে জানান, গত কয়েক দিনে দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বেড়েছে। বাংলাদেশের পশ্চিমে ভারতের আকাশে কিছুটা মেঘ দেখা যাচ্ছে। তা আগামীকাল নাগাদ বাংলাদেশেও ছড়িয়ে পড়তে পারে। এর ফলে মঙ্গলবার টাঙ্গাইল, ময়মনসিংহসহ রাজশাহী ও সিলেট বিভাগের কোনো কোনো স্থানে হালকা অথবা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে।
