২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা সদস্য পরিচয়ে হুমকি প্রদান সম্পর্কে সতর্ক থাকার অনুরোধ

সেনা কর্মকর্তা বা সদস্য পরিচয়ে সাধারণ জনগণকে হুমকি দেওয়া সম্পর্কে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2007, 05:44 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

রোববার পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে যৌথ বাহিনীর অভিযান চলাকালে বিভিন্ন জায়গা থেকে সেনা কর্মকর্তা ও সেনা সদস্যের ভূয়া পরিচয়ে বিভিন্ন ব্যক্তিবর্গকে অসৎ উদ্দেশ্যে পাওনা টাকা পরিশোধ এবং দখলি জায়গা ছেড়ে দেওয়ার হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে।

জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আনিসুর রহমান চৌধুরী সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে এ অবস্থায় সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়।