২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর কারওয়ান বাজারে উচ্ছেদ অভিযান

রাজধানীর অন্যতম ব্যস্ত পাইকারি বাজার কারওয়ান বাজারের দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অবৈধ স্থাপনা উচ্ছেদে নেতৃত্ব দিচ্ছে সিটি কর্পোরেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2007, 02:59 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

রোববার সকাল সোয়া ১১টায় অভিযান শুরু হয়। উচ্ছেদের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা নফহবংি২৪.পড়স কে বলেন, “কারওয়ান বাজার এলাকায় গড়ে ওঠা সবগুলো অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হবে।”

অভিযানে অংশগ্রহণকারী র‌্যাব এর এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, “এসব অবৈধ স্থাপনা ভেঙ্গে ন্া দিলে এখান থেকে চাঁদাবাজি ও সন্ত্রাস কমবে না।

এসব অবৈধ স্থাপনার কারণে রাস্তা সংকুচিত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। রাস্তার দুপাশ দখল করে দোকান-পাট, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও দালান--ঘর নির্মাণ করায় এ এলাকায় বসবাসরত মানুষের নিত্যসঙ্গী হয়ে আছে যানজট। ”