২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমাধ্যমকে আরো স্বাধীনতা দিতে বিউটেনিসের অনুরোধ

বাংলাদেশের গণমাধ্যম যাতে আরো বেশি স্বাধীনতা ভোগ করতে পারে সে ব্যবস্থা নিতে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে অনুরোধ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্যাট্রেসিয়া বিউটেনিস। রোববার দুপুরে আইন মন্ত্রণালয়ে মইনুল হোসেনের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের একথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2007, 01:38 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

প্যাট্রিসিয়া মনে করেন বাংলাদেশে সংবাদপত্র সম্মানজনক অবস্থায় রয়েছে এবং স্বাধীনতা  ভোগ করছে। তিনি বলেন, গণমাধ্যম যাতে আরো বেশি স্বাধীনতা ভোগ করতে পারে সেজন্য আইন উপদেষ্টাকে তিনি  অনুরোধ জানিয়েছেন।

বগুড়ার সদর থানায় পুলিশ হেফাজতে আসামী নির্যাতনের ঘটনায় অসন্তোষ প্রকাশ করে বিউটেনিস বলেন, “মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আমরা উদ্বিগ্ন। এ উদ্বেগের বিষয় উপদেষ্টাকে জানিয়েছি।”

নির্বাচনের তারিখ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, “এদেশের জনগণ ও সরকারই নির্বাচনের তারিখ নির্ধারণ করবে।” তিনি জানান বৈঠকে তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন। বাংলাদেশকে তার দেশ বার্ষিক যে সাহায্য দেয় তার পরিমাণ ১০ শতাংশ বাড়ানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।