শায়খ--বাংলা ভাইসহ ছয় জঙ্গির প্রাণভিক্ষার আবেদন
রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেছেন ফাঁসির আদেশ পাওয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির ছয় শীর্ষ নেতা। কারাকর্তৃপক্ষের মাধ্যমে এই আবেদন করেছেন তারা।
উপ কারা মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার নফহবংি২৪.পড়স কে জানিয়েছেন, জেএমবির শীর্ষনেতা শায়খ আব্দুর রহমান, সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, মজলিশে সুরার সদস্য আবদুল আউয়াল ও ঝালকাঠিতে দুই বিচারক হত্যায় বোমা হামলাকারী ইফতেখার আল মামুনের প্রাণভিক্ষার আবেদন শনিবার তাদের কাছে পৌঁছেছে। খালেদ সাইফুল্লাহর আবেদন বুধবার পেয়েছেন তারা।
বগুড়া প্রতিনিধির পাঠানো খবরে জানা গেছে জেএমবির দ্বিতীয় শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের হয়ে তার পিতা বগুড়া কাশিমপুর কারা কর্তৃপক্ষের মাধ্যমে প্রাণভিক্ষার আবেদন করেছেন। তবে মেজর শামসুল জানিয়েছেন, আবেদনটি তার হাতে এখনো পৌঁছেনি।
মৃত্যুদণ্ডে দণ্ডিত আরেক আসামী আসাদুল ইসলাম আরিফ এখনও পলাতক।
