২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা

সাভার ব্যাংক টাউন এলাকার জোরপুল ব্রিজের কাছে শুক্রবার রাতে টিএন্ডটির তার চোররা কুপিয়ে হত্যা করেছে এক নৈশ প্রহরীকে। তাদের হামলায় গুরুতর জখম হয়েছে আরো দুজন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2007, 08:19 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

তার চুরিরোধে সিকিউরিটি কোম্পানির প্রহরীদের ওপর একদল চোর হামলা করলে ঘটনাস্থলেই আবুল খায়ের (৩৫) নিহত হয়। মূমূর্ষ অবস্থায় আ. মজিদ (৩০) ও শাহিন (৩২) কে স্থানীয় এনাম ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সাভার টিএন্ডটি অফিসের সুপারভাইজার হাফিজুর রহমান জানান, ঢাকা--আরিচা মহাসড়কের ব্যাংক টাউন থেকে জোরপুল ব্রিজ পর্যন্ত তার চুরি ঠেকাতে সাভারের রেজওয়ান সিকিউরিটির ৬ জন নৈশ প্রহরী নিয়োগ দেওয়া হয়।

শুক্রবার রাতে তারা দু’টি দলে ভাগ হয়ে পাহারা দিচ্ছিল। গভীর রাতে একদল চোর টিএন্ডটির তার চুরির সময় প্রহরীরা তাদের দেখে পাকরাও করতে যায়।

এ সময় চোরদের ধারালো দায়ের এলোপাতারি কোপে ঘটনাস্থলেই আবুল খায়ের নিহত হয়।

এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা সাভার থানার এসআই আশরাফুল আমীন জানান, নিহত আবুল খায়েরের বাড়ি রংপুর জেলার পীরগাছা থানার পবিত্রঝার গ্রামে।