বান্দরবানে পুলিশ ও শিবির সদস্যসহ গ্রেপ্তার ৩
যৌথবাহিনী শুক্রবার গভীর রাতে বান্দরবান শহর ও আলীকদমে অভিযান চালিয়ে এক পুলিশ ও ছাত্র শিবিরের এক সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও সেনাবাহিনী সূত্র জানায়, জেলার আলীকদম উপজেলার কাঁকড়াছড়া এলাকায় চাঁদাবাজি করার সময় যৌথবাহিনী পুলিশ কনস্টেবল আয়ং মুরং ও সহযোগী হানিফ মিয়াকে আটক করে। এ সময় আয়ং মুরংয়ের অপর সহযোগী সেন প্রাউ পালিয়ে যায়।
এছাড়া, একই রাতে জেলা শহরের স্টেডিয়াম এলাকা থেকে ছাত্র শিবির সদস্য মো. সেলিমকে গ্রেপ্তার করা হয়।
সদর থানা পুলিশ জানায়, সেলিমের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় বিভিন্ন অপরাধে ৬টি মামলা রয়েছে। সে সাতকানিয়া থেকে পালিয়ে বান্দরবানে এসে আত্মগোপন করেছিল।
আটককৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
