২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভূঁইয়ার সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসার ব্যাপারে আশাবাদী ভারত সরকার। রোববার বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করে এই আশাবাদের কথা জানান বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2007, 04:32 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

দুপুর সাড়ে ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হওয়া ঘন্টাব্যাপী বৈঠক শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, “এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। ভারত সরকার আশা করছে বর্তমান সংকট দ্রুত কেটে যাবে।”

বিএনপির মুখপাত্র ও যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান এ বিষয়ে  সাংবাদিকদের জানান, “প্রতিবেশি দুটি দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়ে মত বিনিময় হয়েছে।”

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সহসভাপতি তরিকুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।