সত্য ও সুন্দরের অন্বেষায় সমরজিৎ
প্রথম দেখলে মনে হবে ত্রিভুজের মেলা। সোজা--উল্টো--আকা--বাকা। কিন্তু মজার ব্যাপার একটু তাকিয়ে থাকলে ত্রিভুজের ভেতরে পাখা মেলবে নৃত্যরত ময়ুর। দৃষ্টি সরিয়ে ফের তাকালে ময়ুর হাওয়া। ভাঙা--গড়ার দোলাচলে অসংখ্য ত্রিভুজের সমন্বয়ে আঁকা এ ছবির শিল্পী সমরজিৎ রায় চৌধুরী। বেঙ্গল গ্যালারিতে শনিবার তাঁর পঞ্চম একক চিত্রকর্ম প্রদর্শনীতে নতুন ধারায় আঁকা এই নৃত্যরত ময়ুর দেখিয়ে উপস্থিত সবাইকে তিনি তাক লাগিয়ে দিয়েছেন।
শিল্পী সমরজিৎ বলেন,“আকার জোড়া দিয়ে গুপ্ত অবয়ব তৈরী করতে পছন্দ করি। মাত্রার খেলা ভালো লাগে, তবে বেশি পারসপেক্টিভ দিতে চাই না। রেখা ও রঙ নিয়ে গবেষণা করতে বেশি ভালো লাগে।”
“সাধারণত তাঁর কাজে রেখার চেয়ে রঙ এর প্রাধান্য। আবার যেখানে রেখার কাজ রয়েছে সেখানে আলংকারিক সূক্ষèতা দর্শককে মোহিত করে। শিল্পী সম্পর্কে এরকমই মূল্যায়ন অধ্যাপক আনিসুজ্জামানের।
শিল্পকর্মে ব্যবহৃত কালো রঙ এর প্রসঙ্গে তিনি বলেন, “সমরজিৎ চান কালো মেঘ কেটে গিয়ে যেন তার শৈশবের উজ্জল দিনগুলি ফিরে আসে।”
‘সত্য ও সুন্দরের অন্বেষায়’ শিরোনামের এই প্রদর্শনীতে তাঁর জলরং, তেলরং, অ্যাক্রিলিক, প্যাস্টেল ও ড্রয়িং মাধ্যমের মোট ৮৬টি শিল্পকর্ম রয়েছে। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত এই চিত্র প্রদর্শনী আগামী ১০ ফেব্র“য়ারি পর্যন্ত চলবে।
