২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র্যাবের অভিযানে আরো আড়াই কোটি টাকার টেলি সরঞ্জাম আটক

র্যাপিড একশন ব্যাটেলিয়ন (র্যাব) সদস্যরা শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে রাজধানীর পার্শ্ববর্তী টঙ্গি থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) যন্ত্রপাতি আটক করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2007, 10:52 AM

Updated : 26 Apr 2022, 01:59 PM

বৈদেশিক কল সংযোগের জন্য অবৈধ নেটওয়ার্ক স্থাপন করার অভিযোগে এসময় চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এদের নাম মো. আরিফুর রহমান (৩০), আলী (১৭), মো. সাঈদ (১৭) ও মো. জাহাঙ্গীর হোসেন (৩৫)।

অভিযানে নেতৃত্বদানকারী র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সিনিয়র সহকারী পরিচালক খন্দকার আল মঈন নফহবংি২৪.পড়স কে জানান,  গোপন সূত্রে খবর পেয়ে তারা শনিবার রাত ১২টার পরে টঙ্গি কলেজ গেট এলাকার বনমালা বস্তিতে অভিযান চালান। এ সময় ২ টি কুইনটাম, ৭০ টি টেলুলার উদ্ধার করা হয়। 

আল মঈন জানান, সন্দেহভাজন মো.আরিফুর রহমানকে আটক করার পর তার বাসায় কিছু পায়নি র্যাব। তাকে জিজ্ঞাসাবাদ শেষে তার দুই কর্মচারী সাঈদ ও আলীকে খুঁজতে র্যাব বনমালা রেলক্রসিং বস্তিতে হানা দেয়। তাদের ঘর থেকে চারটি কাটুর্নে প্যাক করা অবস্থায় এই টেলি সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত টেলি সরঞ্জামের আনুমানিক বাজার মুল্য আড়াই কোটি টাকা।

আরিফুর দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভিওআইপি-- এর নিষিদ্ধ ব্যবসা করতো বলে স্বীকার করেছে তার কর্মচারী সাঈদ।

এ বিষয়ে টঙ্গী থানায় মামলা করা হচ্ছে বলে র্যাব জানায়।